ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘হত্যা করার চেষ্টা’ করেছিল এবং ‘প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন’ বলে দাবি করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।

হেগসেথ বলেন, মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্র ‘সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে, যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল’। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন হেগসেথ।

২০২৪ সালে, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার।

মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল, ৫১ বছর বয়সি ফারহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার জন্য ‘একটি পরিকল্পনা দেয়ার’ দায়িত্ব দেয়া হয়েছিল। তখন মার্কিন সরকার জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যানহাটনের আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যা করার একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন। সূত্র: বিবিসি

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০