‘জেন জি’ আন্দোলন দমনের অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
‘জেন জি’ আন্দোলন দমনের অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার

২০২৫ সালের ‘জেন জি’ আন্দোলন দমনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

শনিবার (২৮ মার্চ) ভোরে ভক্তপুর জেলার গুন্ডু এলাকা থেকে তাকে আটক করে পুলিশ, যা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্বে ওই এলাকা থেকে ওলিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নেপালি কংগ্রেস নেতা রমেশ লেখাককেও তার বাসভবন থেকে আটক করা হয়েছে।

র‍্যাপ গেয়ে তুলেছিলেন জেন-জি জোয়ার, এবার বসছেন প্রধানমন্ত্রীর আসনে

গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বরের ‘জেন জি’ আন্দোলন নেপালের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম রক্তাক্ত অধ্যায় হয়ে ওঠে। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে অন্তত ৭৬ জন প্রাণ হারান, যাদের বড় অংশই তরুণ। এই ঘটনার তদন্তে গঠিত কমিশন ওলি ও লেখাকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

দেশটির নবগঠিত সরকারের নেতৃত্বে রয়েছেন বলেন্দ্র শাহ। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই কঠোর অবস্থান নেন। শুক্রবার অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত হয়— আর তারই ধারাবাহিকতায় এই গ্রেপ্তার।

গ্রেপ্তারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সুধান গুরুং বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটি প্রতিশোধের রাজনীতি নয়, বরং ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০