দুবাইয়ে ১৭ মে গালা নাইট ও রিয়েল এস্টেট এক্সিবিশন


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রকাশের সময় : ৬ মে, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ ১৪৬
দুবাইয়ে ১৭ মে গালা নাইট ও রিয়েল এস্টেট এক্সিবিশন

দুবাইয়ে আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। শহরের ক্রাউন প্লাজা হোটেলে এ আয়োজন করবে আবাসন প্রতিষ্ঠান আজিজি ডেভেলপমেন্টসের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট ও রোভার সাইবার।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান ও নুসরাত ফারিয়া।

ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট ও রোভার সাইবারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম ফিহান বলেন, দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তারা প্রবাসীদের জন্য আবাসন বিনিয়োগকে সহজ করতে কাজ করছেন। আকর্ষণীয় পেমেন্ট পরিকল্পনার মাধ্যমে কম বিনিয়োগে আবাসনের সুযোগ তৈরি করা হচ্ছে, যাতে প্রবাসীরা ধাপে ধাপে পরিশোধ করে নিজেদের বাসস্থান নিশ্চিত করতে পারেন।

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু

তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে ফিনটেক, ব্লকচেইন, টোকেনাইজেশন ও মেটাভার্স প্রযুক্তির সমন্বয়ে নতুন বিনিয়োগ পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ আয়োজনকে ঘিরে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আজিজি ডেভেলপমেন্টসের রিজিওনাল ডিরেক্টর নোমান শাহ, সেলস ডিরেক্টর মাহেশ ধুলি, সেলস অফিসার বিশাল রানা এবং ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০