যে কারণে আটকে আছে থালাপতি বিজয়ের শপথ

✎ এনডিটিভি
প্রকাশিত হয়েছে: ৯ মে, ২০২৬

যে কারণে আটকে আছে থালাপতি বিজয়ের শপথ। ভারতের তামিলনাড়ুর দ্রাবিড় রাজনীতির প্রথাগত ইতিহাসে বিশাল বিবর্তন ঘটিয়ে ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়েছেন সুপারস্টার থালাপতি।

তার রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাঝাগাম’ (টিভিকে) সাম্প্রতিক নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে নির্বাচনি মাঠে এই ‘ব্লকবাস্টার’ সাফল্যের পরও বিজয়ের রাজ্যাভিষেক বা মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের বিষয়টি এখন পর্যন্ত অনিশ্চয়তার দোলাচলে আটকে আছে।

ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে থালাপাতি বিজয়ের প্রত্যেক বিধায়কই পদত্যাগ করবেন

বর্তমানে বিজয়ের সরকার গঠনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ‘ম্যাজিক ফিগার’। তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন, কিন্তু বিজয়ের জোটে বর্তমানে রয়েছেন ১১৬ জন বিধায়ক।

বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় তার দলের বিধায়ক সংখ্যা এখন ১০৭। এর সঙ্গে বামপন্থী দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন যুক্ত হয়ে জোটের শক্তি দাঁড়িয়েছে ১১৬-তে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ২ জন বিধায়ক কম থাকায় রাজভবন থেকে এখনও সবুজ সংকেত মেলেনি।

ই-প্রিন্ট