ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে থালাপাতি বিজয়ের প্রত্যেক বিধায়কই পদত্যাগ করবেন


এনডিটিভি প্রকাশের সময় : ৮ মে, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ ৬১
ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে থালাপাতি বিজয়ের প্রত্যেক বিধায়কই পদত্যাগ করবেন

অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সতর্ক করেছে যে, যদি দুটি দ্রাবিড় দলের মধ্যে কোনো একটি—এম কে স্ট্যালিনের ডিএমকে অথবা ই পালানিস্বামীর এআইএডিএমকে—তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানায়, তবে দলের প্রত্যেক বিধায়ক পদত্যাগ করবেন।

ডিএমকে এবং এআইএডিএমকে শিবিরে গুরুত্বপূর্ণ বৈঠকের পরপরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিভিকে এখন সন্দেহ করছে যে, তাদেরকে বাদ দিয়ে রাজ্যে সরকার গঠনের জন্য এই দুটি দল আঁতাত করছে।

পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান

এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের দল টিভিকে। অন্যদিকে নির্বাচনে ডিএমকে ৫৯টি আসন জিতেছে এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি। তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪। যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ টি আসন।

কিন্তু বৃহস্পতিবার সকালে রাজ্যপাল আর. ভি. আরলেকার প্রয়োজনীয় সংখ্যা না থাকায় বিজয়কে সরকার গঠনের দাবি অস্বীকার করেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজয় যে পরিকল্পনা পেশ করেছিলেন, তাও তিনি গ্রহণ করেননি। রাজ্যপাল ব্যাখ্যা করেছেন যে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রতিষ্ঠিত হয়নি।

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গু.লি করে হ.ত্যা

সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকে-র আরও ১০টি আসন প্রয়োজন এবং দলটি ইতোমধ্যেই কংগ্রেসের সমর্থন পেয়েছে, যাদের পাঁচজন বিধায়ক রয়েছেন। বাকি আসনগুলোর জন্য বাম ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চলছে। সূত্র জানিয়েছে, দলটি আদালতে যাওয়ার পরিকল্পনা করছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১