আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ পাক-আফগান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে বিদ্রোহীদের অতর্কিত হামলার প্রেক্ষাপটে চরম উত্তেজনা থেকে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান।

ঘোষণা আসার পরপরই প্রতিবেশী দেশটিতে শুরু হয়েছে পাকিস্তানের ভয়াবহ সামরিক অভিযান, যার কোড নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’।  পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে দেওয়া তার বার্তায় অত্যন্ত কড়া ভাষায় তালেবান সরকারকে সতর্ক করে বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এতদিন আমরা সংযম দেখালেও এখন আর সেই সুযোগ নেই। এখন থেকে আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধই হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকতিয়া এবং কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমান বাহিনী ব্যাপক বোমা বর্ষণ শুরু করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

‘অপারেশন গজব-লিল হক’-এর অধীনে পরিচালিত এই হামলায় আফগান বাহিনীর বেশ কিছু সামরিক স্থাপনা, কমান্ড পোস্ট এবং গোলাবারুদের গুদাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি সামরিক সূত্র দাবি করেছে, সীমান্ত অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর উসকানিমূলক হামলার যোগ্য জবাব দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং এটি লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০