৫০তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন নির্দেশনা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে।

নির্দেশনা অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।  এরপর কারিগরি ও পেশাগত বা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল এবং শেষ হবে ৭ মে।

৪৬তম বিসিএসের ফল প্রকাশ

এই পরীক্ষাগুলো ঢাকাসহ সকল বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। পিএসসি পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির জন্য পরীক্ষার্থীদের কমপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। মোট ১২,৩৮৫ পরীক্ষার্থী এই পর্যায়ে অংশ নেবে।

এনটিআরসিএ’র প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস

পিএসসি নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ রাখা যাবে না। এছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো ইলেকট্রনিক ডিভাইসও নিষিদ্ধ। এই ধরনের সামগ্রী সঙ্গে রাখা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে অনুমতি দেওয়া হবে না।

১৯তম নিবন্ধনে যে পরিবর্তনের কথা ভাবছে এনটিআরসিএ

পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কানের ওপর আবরণ রাখলে পরীক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে চিকিৎসার কারণে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) ব্যবহার আবশ্যক হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেভাগে কমিশনের লিখিত অনুমোদন নিতে হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ