
পরীক্ষার ফি বাবদ রকেট/বিকাশ/নগদের মাধ্যমে ৫১৫ টাকা পরিশোধ করতে হবে।
পদের বিবরণ
১. সহকারী পরিচালক
পদসংখ্যা ২২টি; বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং স্কাউটিং সম্পর্কে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে।
২. সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান, সিএসই বা আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই বা সমমানের সার্টিফিকেটধারী ও স্কাউটিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন অস্থায়ী
প্রার্থীর ধরন নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল যে কোনো স্থান।
বয়স ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ৫১৫ টাকা রকেট/বিকাশ/নগদের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়
১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত;
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :