জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে অভিযানে নেমে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের পথ রোধ করতে সড়কে ট্রাক দাঁড় করিয়ে রাখা এবং খালের ওপরের কালভার্ট ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযানে অন্তত ১৫ জনকে আটক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ প্রেস ব্রিফিংয়ে বলেন, ভোর থেকে যৌথবাহিনী এলাকায় অভিযান শুরু করে। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট প্রায় ৩ হাজার ২০০ সদস্য এতে অংশ নিয়েছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল বিশাল এই এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং তা অর্জন করা সম্ভব হয়েছে।

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, অভিযানের সময় জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছে। তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি। অভিযানে কিছু অস্ত্র উদ্ধার এবং প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে। আটকদের পরিচয় পরে জানানো হবে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাবের ডিজি

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুটি পক্ষ সক্রিয়। একটির নেতৃত্বে আছেন মোহাম্মদ ইয়াসিন এবং অন্যটির নেতৃত্বে রোকন উদ্দিন। গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে যাওয়া এক র‍্যাব কর্মকর্তাকে হত্যার মামলার প্রধান আসামি ইয়াসিন। আলীনগর এলাকায় তার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০