র্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
পুলিশের বিশেষ শাখা এসবি, র্যাব, সিআইডিসহ গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
একই সঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :