কোদাল হাতে জয়া আহসান


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ ৯৭
কোদাল হাতে জয়া আহসান

কোদাল হাতে জয়া আহসান।পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি হলেও ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি জয়া আহসান। নিজের বাড়ির আঙিনায় নিয়মিত ফল-সবজি চাষ করেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

জমি তৈরি থেকে শুরু করে গাছপালার পরিচর্যা—সব কিছুই করেন নিজ হাতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার এই পরিশ্রমী ও সাদামাটা রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, খালি পায়ে কৃষিকাজে ব্যস্ত জয়া। দীর্ঘক্ষণ ধরে নিজের হাতে কোদাল চালিয়ে বাগানের মাটি তৈরি করছেন তিনি।

এক সহযোগীকে নিয়ে মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি আনন্দের সঙ্গে অনুরাগীদের নিজের বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিতে দেখা যায় তাঁকে।

ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন এই তারকা। কেউ তাকে ‘মাটির মানুষ’ বলছেন, আবার কেউ মন্তব্য করছেন—তার এমন শারীরিক পরিশ্রমই হয়তো তার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার আসল রহস্য।

সাধারণত তারকারা শরীরচর্চার জন্য জিম বা কঠিন ডায়েটের ওপর ভরসা করলেও, জয়া চলেন ভিন্ন পথে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগেই জানিয়েছিলেন, জিম করার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোনো সিনেমার কাজ থাকলে মাঝেমধ্যে পিলাটিজ বা শরীরচর্চা করলেও, ফিট থাকতে নিজের বাগানে নিয়মিত কোদাল দিয়ে মাটি কোপানো ও চাষবাসের কাজকেই তিনি নিজের সেরা ব্যায়াম মনে করেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১