দুদকে হাজির মেঘনা আলম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ ১১৭
দুদকে হাজির মেঘনা আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দিয়ে সংস্থাটির কার্যালয়ে হাজির হয়েছেন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলম। আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি দুদক কার্যালয়ে প্রবেশ করেন।

দুদকের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে বক্তব্য প্রদানের জন্য গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে মেঘনা আলমকে তলবি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে তাকে আজ হাজির হতে বলা হয়েছিল।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০