
সোমবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল অ্যাসেম্বলি এ ঘোষণা দেয়। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
তিন বিজ্ঞানীর গবেষণার ফলে জীবন্ত স্নায়ুকোষের কার্যক্রম আলো ব্যবহার করে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি বিকশিত হয়েছে। অপটোজেনেটিকস এখন মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন কার্যক্রম বোঝার গবেষণায় গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নোবেল পুরস্কারের ধারাবাহিকতায় মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। অন্যান্য বিভাগের পুরস্কার ঘোষণা হবে স্টকহোম থেকে।
এ ছাড়া অর্থনীতিতে নোবেল স্মরণে পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ অক্টোবর।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :