দিল্লিতে আন্দোলন, চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধনে মোদি


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ ১৩৩
দিল্লিতে আন্দোলন, চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধনে মোদি

ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পোন্নামাল্লি–ভাদাপালানি অংশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার এক অনুষ্ঠানে উদ্বোধনের পর তিনি টিকিট কেটে মেট্রোতে ভ্রমণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় ও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মোদি পোন্নামাল্লি বাইপাস স্টেশন থেকে পোরুর বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রোতে যাত্রা করেন এবং যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রায় ৪ হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ রুটে রয়েছে ১১টি এলিভেটেড স্টেশন। এর মধ্যে রয়েছে ৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ ডাবল-ডেকার উড়ালপথ। নতুন এ অংশ চালু হওয়ায় চেন্নাইয়ের পশ্চিম শহরতলির সঙ্গে মূল শহরের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

চেন্নাই সফরে তামিলনাড়ুর উন্নয়নে ১৩ হাজার কোটি রুপির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। এর মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক, মাদুরাই রিং রোড, কোয়েম্বাটোরের রেল প্রকল্প এবং আইআইটি মাদ্রাজের ‘সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার’-সংশ্লিষ্ট প্রকল্প।

এসব প্রকল্পের মাধ্যমে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, যাতায়াতের সময় কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১