দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী: শামা ওবায়েদ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ ৭৪১
দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী: শামা ওবায়েদ

দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।  তিনি বলেন, ‘বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর শহরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলিত আবাসভূমি। যুগের পর যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য ধারণ করবে।’

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১