বাংলাদেশের প্রতি সমর্থন ও সহযোগিতা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ড. ইউনূসের আহ্বান


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ণ ১৩
বাংলাদেশের প্রতি সমর্থন ও সহযোগিতা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ড. ইউনূসের আহ্বান

লাখোকন্ঠ জাতীয় ডেস্ক: শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বিশ্বনেতাদের সামনে এই আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশের প্রতি সমর্থন ও সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বিশ্বনেতাদের সামনে এই আহ্বান জানান তিনি।

বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও জনগণের সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাই।

বাংলাদেশে তার সরকারের সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, জনপ্রশাসন, আইন-শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠন করেছি। সংবাদপত্র ও গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশনসহ আরও কয়েকটি বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে।

ব্যবসা-বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেও আমরা বদ্ধপরিকর।

এসব সংস্কার যেন টেকসই হয়, তা দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১