বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ ৭০
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেবেন।

এ ছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য ইউনিটে দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে অনুরূপ কর্মসূচি পালনের কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এসব আয়োজনে অংশ নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১