
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা (ডিঙ্গেদহ) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অন্যের প্যাকেটে অবৈধভাবে জৈব সার বাজারজাত করার অপরাধে হাফিজা খাতুনের প্রতিষ্ঠান মেসার্স জামান অ্যাগ্রো ফার্মকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিয়ে নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :