ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ জন নি.হ.ত


মফিজ উদ্দিন, ময়মনসিংহ প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ ১৩০
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ জন নি.হ.ত

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া বাইপাসসংলগ্ন গন্ধপা এলাকায় ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশু ও সিএনজি অটোরিকশার চালক রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে জামালপুরের হামিদপুর এলাকার শিশু মিনাল, রাশিদা বেগম, মর্জিনা ও মোফাজ্জল হোসেন লেবু মিয়ার পরিচয় পাওয়া গেছে। অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। দুর্ঘটনার পর বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১