মার্চে সড়ক দুর্ঘটনায় নি.হ.ত ৬১৬ জন, আ.হ.ত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি 


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
মার্চে সড়ক দুর্ঘটনায় নি.হ.ত ৬১৬ জন, আ.হ.ত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি 

সড়ক দুর্ঘটনায় গত মার্চ মাসে ৬১৬টি ৬১৯ জন নিহত এবং এক হাজার ৫৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

সংগঠনটি জানায়, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭০টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং এক হাজার ৭৯৬ জন আহত হয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি হতাহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

২০২৫ সালে সড়কে ৯১১১ প্রাণহানি

যাত্রী কল্যাণ সমিতি মার্চে দুর্ঘটনায় প্রাণহানির তথ্য তুলে ধরে জানায়, এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে, ৩০টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, প্রকৃত হতাহতের ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছে সংগঠনটি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ