শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন ডা. শফিকুর রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন ডা. শফিকুর রহমান

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ঝালকাঠির ঐতিহ্য শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় এই ঘটনা ঘটে। ডা. শফিকুর রহমান পাটি উপহারদাতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি থানার মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন। এরপর বালক বিদ্যালয় মাঠে এসে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ অনেকে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন