
তিনি বলেন, ‘যে খুনি গোষ্ঠী জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেব ও চেষ্টা করব।
এসময় তিনি আরও বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ।
আসিফ নজরুল বলেন, এটা খুনি যে ফ্যাসিস্টচক্র আছে তারা বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।
প্রসঙ্গত, রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলাসহ বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের কমপক্ষে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :