হামজা চৌধুরীকে নিয়ে সুখবর


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ ২২৪
হামজা চৌধুরীকে নিয়ে সুখবর

হামজা চৌধুরীকে নিয়ে সুখবর। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরী। দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার নতুন চুক্তিতে পুরোনো ঠিকানায় ফিরতে চলেছেন হামজা।

রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর হামজাকে ফেরাতে তৎপর হয়েছে ‘দ্য ব্লেডস’। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা এই ফুটবলারকে।

দ্য স্টারের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতের ম্যাচের আগেই হামজার স্থায়ী ট্রান্সফার চুক্তি সম্পন্ন করতে চায় শেফিল্ড ইউনাইটেড। সেরিকির চোটের পর লেস্টারের খেলোয়াড়টির দিকে নজর দেয় তারা।

সেরিকির চোট কতটা গুরুতর, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে রাইট-ব্যাক পজিশনে দলের প্রথম পছন্দের খেলোয়াড়কে নিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড। তার বিকল্প হিসেবে আছেন ম্যাট ডোহার্টি।

তবে গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া এই আইরিশ ডিফেন্ডার এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। তাই বিকল্প খুঁজতে গিয়ে পরিচিত মুখ হামজা চৌধুরীকেই বেছে নিয়েছে শেফিল্ড।

২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

সেই সময় লেস্টার সিটি প্রিমিয়ার লিগে খেললেও পরবর্তী সময়ে টানা অবনমনের কারণে তারা এখন লিগ ওয়ানে নেমে গেছে। হামজার বেতনও কমানোর চেষ্টা করছে লেস্টার।

ফলে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিল। এই সুযোগেই হামজাকে ফেরাতে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। আজ রোববার তার মেডিকেল হওয়ার কথা রয়েছে। কার্যত ফ্রি ট্রান্সফারেই হামজার ব্রামল লেনে ফেরার চুক্তি হয়েছে বলে জানা গেছে।

ট্রান্সফারের আনুষ্ঠানিকতার বাকি কাজগুলো ঠিকঠাকভাবে শেষ হলে মঙ্গলবার বোল্টনের বিপক্ষে খেলতে পারেন হামজা। হামজাকে দলে ফেরালে শুধু চলতি মৌসুমের একটি গুরুত্বপূর্ণ পজিশন শক্তিশালী করবে না, বরং ভবিষ্যৎ পরিকল্পনাতেও শেফিল্ড ইউনাইটেডকে সহায়তা করবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০