শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পতন এক কথা নয়: কাদের সিদ্দিকী


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পতন এক কথা নয়: কাদের সিদ্দিকী
সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন নয়, শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এবং স্বাধীনতার পতন এক কথা নয়।’ এই বিষয়গুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব ঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি। এখন আমার বয়স ৮০ বছর, আমি চলে যেতে পারলেও খুশি হবো।
তিনি অভিযোগ করে বলের, ‘যারা ২৪ শে বিজয়ী হয়েছেন, তারা যদি ব্যর্থ হন, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠে, সাধারণ মানুষ তখন আর রুখে দাঁড়াবে না-এটাই আমার ভয়।
টাঙ্গাইলের বাসাইলে ১৪৪ ধারা জারি প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মিটিংয়েও বাঁধা দেওয়া হচ্ছে। অথচ এই দেশ মুক্তিযোদ্ধারাই পয়দা করেছেন।
সরকারের উচিত ছিল দেশে সুন্দর স্মৃতি ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, ‘আমার বাসায় আক্রমণ করা হয়েছে। যদি এটা সম্ভব হয়, তবে সবার বাসায় আক্রমণ করা সম্ভব। কারো নিরাপত্তা নেই। দেশ যদি পাকিস্তান হয়ে যেত, আমি পাকিস্তান ভেঙেছিলাম বলে আইন অনুযায়ী আমার ফাঁসি হতো। তাতেও আমার আপত্তি থাকত না। এখনো নেই। তাই বলছি দেশে আইনশৃঙ্খলা নেই।
লাখোকণ্ঠ/তারিফ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০