নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পৃথক প্রজ্ঞাপন শিগগিরই


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ ১৩৫
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পৃথক প্রজ্ঞাপন শিগগিরই

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারির পর এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত জনবলকে নতুন বেতন কাঠামোর আওতায় আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ও শেষ হয়েছে। শিগগিরই এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। এসব বিষয়ে কাজ চলছে এবং দ্রুতই আদেশ জারি হবে।

এদিকে নতুন পে-স্কেলের বর্ধিত বেতন সরকারি চাকরিজীবীরা সেপ্টেম্বরের বেতনের সঙ্গে পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাসের বেতন নভেম্বর মাসে পাওয়ার সময় থেকে নতুন কাঠামোর বর্ধিত অর্থ পাওয়ার সম্ভাবনা বেশি।

তবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের বেতন-ভাতার বিলের তথ্য আইবাস++-এ জমা দেওয়ার সুযোগ থাকায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হলে সেপ্টেম্বরের বেতনেও বর্ধিত অর্থ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা নতুন মূল বেতনের বর্ধিত অংশের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর পুরো সুবিধা কার্যকর হওয়ার কথা রয়েছে।

এ ক্ষেত্রে বর্ধিত বেতন হিসাব করা হবে ২০২৬ সালের ৩০ জুনে পাওয়া মূল বেতনের ভিত্তিতে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০