
রবিবার (৩০ আগস্ট) শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে। জিডি সূত্রে জানা যায়, তার অনুমতি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও বাসার ঠিকানা প্রকাশ করা হয়েছে। এসব তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হচ্ছে। ফোনে নানা ধরনের আপত্তিকর কথা বলার পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করেছেন তিনি।
জিডিতে অধ্যাপক মোনামি আরও উল্লেখ করেন, তার বাসার ঠিকানা প্রকাশ্যে চলে আসায় নিজ বাসভবনে অবস্থান করাকেও তিনি নিরাপদ মনে করছেন না। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইনে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় জিডি করেন তিনি।
এ বিষয়ে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। অনলাইনে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া এবং হুমকির ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
পুলিশ বলছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :