ব্রিটেন প্রবাসীরা কি নির্বাচনে প্রভাব ফেলতে পারবে?


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
ব্রিটেন প্রবাসীরা কি নির্বাচনে প্রভাব ফেলতে পারবে?

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ব্রিটেন প্রবাসীরা কি নির্বাচনে প্রভাব ফেলতে পারবে?  নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে সাত মিলিয়ন তথা ৭০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, যা মোট ভোটারের প্রায় ৫ শতাংশ। ধারণা করা হয়, বিশ্বের বিভিন্ন দেশে মোট দেড় কোটির মতো বাংলাদেশি বসবাস করেন।

কিন্তু যুক্তরাজ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা মাত্র ৩২ হাজারের কিছু বেশি। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ৬ লাখ ৪৫ হাজার মানুষ নিজেদের বাংলাদেশি বা ব্রিটিশ বাংলাদেশি হিসেবে পরিচয় দেন। এর বড় অংশই ইস্ট লন্ডনে, বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে, যেখানে জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ বাংলাদেশি। এই সংখ্যার সঙ্গে ভোটার নিবন্ধনের ফারাক থেকেই মূল বাস্তবতা স্পষ্ট বোঝা যায়। সাংস্কৃতিক পরিচয় আর নাগরিকত্ব সব সময় এক নয়।

ইস্ট লন্ডনের চা দোকান থেকে সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত এক প্রশ্নই ঘুরে ফিরে আসছে—এই ভোট কি সত্যিই কিছু বদলাবে? কেউ আশা দেখছেন, কেউ সন্দিহান, কেউ দূরে দাঁড়িয়ে দেখছেন। কিন্তু বহু বছর পর প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের হাতে ব্যালট পৌঁছেছে। এ কারণেই অনেকের কাছে, এই নির্বাচন শুধু একটি ভোট নয়—এটা অংশগ্রহণের স্বীকৃতি। তথ্যসূত্র: আল জাজিরা

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০