মুন্সীগঞ্জ আদালতের ”জুলাই স্মৃতি সংযোগ করিডোর” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা আদিলুর রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ ৭১
মুন্সীগঞ্জ আদালতের ”জুলাই স্মৃতি সংযোগ করিডোর” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা আদিলুর রহমান

শ্রীকান্ত দাস মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ আদালতের ”জুলাই স্মৃতি সংযোগ করিডোর”এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সাথে এ সংযোগ করিডোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় উপদেষ্টা আগস্ট মাসে আন্দোলনে মুন্সীগঞ্জ থেকে যারা শহিদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে সংযোগ করিডোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংযোগ করিডোরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য করা হবে।

সংযোগ করিডোরটি শহিদ রিয়াজুল ফরাজী, ডিপজল সরদার, মো. সজল ও মানিক মিঞা শারিফ এর নাম লিখা হয়েছে। সংযোগ করিডোর উদ্বোধনের পর উপদেষ্টা আদালতে বৃক্ষ রোপণ করেন। এর আগে তিনি সাংবাদিকদের শহিদ পরিবার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা সহ আদালতের অন্যান্য বিচারক, আইনজীবীরা সহ অন্যান্য কর্মকর্তারা।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০