
স্থানীয় সময় শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে।
ট্রাম্প লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি (৯, ১০ ও ১১ মে) কার্যকর হবে।
এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া পোস্টে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে।
পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা
এর আগে রাশিয়া একতরফাভাবে ৯ মে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে জানালেও দাবি করে, মস্কো তা উপেক্ষা করেছিল।
মর্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে এবং উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে। জেলেনস্কিও বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করার আলোচনা চলমান রয়েছে। আমরা প্রতিদিনই সমাধানের আরও কাছে পৌঁছাচ্ছি।