লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ডোনাল্ড ট্রাম্প


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজে গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ওই সময় কড়া নিরাপত্তায় লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়।

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন

ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ আসার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। তার আগে তড়িৎ সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এরপর নিরাপত্তা কর্মীরা ট্রাম্পকে সরিয়ে নিতে চান। তখনই চেয়ার ছেড়ে ওঠার সময় হুমড়ি খেয়ে পড়েন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি। এই ঘটনার পর ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন। সিএনএন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০