আসল ইলিশ মাছ চিনবেন যেভাবে!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
আসল ইলিশ মাছ চিনবেন যেভাবে!

লাখোকন্ঠ জাতীয় ডেস্ক: আমরা অনেক সময় আসল ইলিশ মাছ চিনতে ভুল করি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ইলিশের মতো দেখতে সার্ডিন বা চন্দনা ইলিশ মাছকে ইলিশ বলে চালিয়ে দিচ্ছে। এ কারণে চড়া দাম দিয়েও অজান্তেই ইলিশের বদলে সার্ডিন কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।

প্রতারণা এড়াতে জেনে নিন আসল ইলিশ চেনার সহজ উপায়:

>> আসল ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু, পিঠের ও পেটের দিক প্রায় সমভাবে উত্তল। অন্যদিকে সার্ডিন বা চন্দনা ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু এবং পিঠের দিকের চেয়ে পেটের দিক অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপ্টা।
>> ইলিশ বেশ বড় (৭৫ সেন্টিমিটার পর্যন্ত) হয়ে থাকে। সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
>> আসল ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সূচালো। সারডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোতা।
>> ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেটা সাদাটে। সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে।
>> আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট। সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়।
>> ইলিশের পার্শ্বরেখা বরাবর এক সারিতে আইশের সংখ্যা ৪০ থেকে ৫০টি। সার্ডিনের ৪০ থেকে ৪৮টি।
>> আসল ইলিশের পেটের নিচে বিদ্যমান ধারালো কিল বোন বা স্কুইটসের সংখ্যা ৩০ থেকে ৩৩টি পর্যন্ত থাকে। সার্ডিনের স্কুইটসের সংখ্যা ২৯টি থেকে ৩৪টি পর্যন্ত থাকে।
>> ইলিশের কানকুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা থাকে। সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার উৎসে একটি কালো ফোঁটা রয়েছে।
>> আসল ইলিশের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যরে শতকরা ২৮ থেকে ৩২ ভাগ হয়ে থাকে। সার্ডিনের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যরে শতকরা ২২ থেকে ৩২ ভাগ হয়ে থাকে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০