
জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে এনসিপি থেকে ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার পর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত জাতীয় নারীশক্তির যুগ্ন সদস্য সচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এ বিষয়ে নিজের ফেসবুকে পেইজে পদত্যাগপত্র পোস্ট করে লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এর কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত।
জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ডা. মিতু
উক্ত কমিটির সাথে আমরা কোন সংশ্লিষ্টতা নেই। জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি, ধন্যবাদ।
আপনার মতামত লিখুন :