ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ ৩৮
ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ওমানের উপকূলে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ব্রিটিশ সামুদ্রিক সংস্থা জানিয়েছে, ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানায়, ‘তেলবাহী ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, জাহাজটি অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটি অচল হয়ে পড়েছে। তবে জাহাজের সব ক্রু নিরাপদ আছেন।’

ঘটনাটি ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল (১৬ দশমিক ৭ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটেছে। সংস্থাটি অনলাইনে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি কোন দেশের এবং এটি কোন দিকে যাচ্ছিল—সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালিতে নৌ-চলাচল অবরুদ্ধ করে রেখেছে। ইরান এই পথে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের উদ্যোগ নিয়েছে এবং নিজেদের নির্ধারিত রুট এড়িয়ে চলার চেষ্টা করছে—এমন অভিযোগে কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ষষ্ঠ মাসে প্রবেশের কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি এই পরিকল্পনাকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১