চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ ১২৫
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।

এরআগে গত ৭ এপ্রিল গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছিল। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ

পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় করা হয়েছে এবং তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করে।এর আগে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালত দিন ধার্য করেছিলেন।

খুলনায় চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে বিক্ষোভ

এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১