চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কু পি য়ে হ ত্যা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ ৭৯
চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কু পি য়ে হ ত্যা

চুয়াডাঙ্গায় কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে গিয়ে বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত বদর উদ্দিন চুয়াডাঙ্গার গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলের মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বদর উদ্দিনকে কারা এবং কেন হত্যা করেছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০