যেদিন অপরাধ স্বীকার কোনো কাজে আসবে না


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
যেদিন অপরাধ স্বীকার কোনো কাজে আসবে না

যেদিন অপরাধ স্বীকার কোনো কাজে আসবে না। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَ اقۡتَرَبَ الۡوَعۡدُ الۡحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَۃٌ اَبۡصَارُ الَّذِیۡنَ كَفَرُوۡا ؕ یٰوَیۡلَنَا قَدۡ كُنَّا فِیۡ غَفۡلَۃٍ مِّنۡ هٰذَا بَلۡ كُنَّا ظٰلِمِیۡنَ

সরল অনুবাদ :

‘চিরসত্য প্রতিশ্রুত সময় যখন ঘনিয়ে আসবে, তখন হঠাৎ কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, ‘হায়, আমাদের দুর্ভোগ! আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম ।’ (সুরা : আম্বিয়া : আয়াত : ৯৭)

সংক্ষিপ্ত ব্যাখ্যা :

ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশের পর যখন কিয়ামতের চিরসত্য প্রতিশ্রুত সময় এসে পড়বে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে তখন কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা নিজেদের ভুল-ত্রুটি বুঝতে পেরে এবং কেয়ামতের ভয়াবহ পরিণতি দেখে হতভম্ব হয়ে যাবে। এমনকি তারা তাদের ভুল-ত্রুটিগুলো স্বীকার করতে থাকবে। তারা বলবে, নবীরা এসে আমাদের এ দিনটি সম্পর্কে জানিয়েছিলেন, কিন্তু আমরা ছিলাম গাফেল ও উদাসীন।

আমরা নবীদের কথা না শুনে বরং তাদের প্রতি মিথ্যারোপ করেছিলাম। এভাবে তারা নিজেদের অপরাধের স্বীকৃতি দিতে থাকবে, কিন্তু তা তাদের কোন কাজে আসবে না। (ইবন কাসির, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে জাকারিয়া)

শিক্ষা ও বিধান

১. কিয়ামত অবশ্যম্ভাবী ও চিরসত্য। আল্লাহ তাআলা কিয়ামতকে ‘চিরসত্য প্রতিশ্রুত বিষয়’ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে বোঝা যায়, কিয়ামতের আগমন, হিসাব-নিকাশ, জান্নাত ও জাহান্নাম—সবই সত্য এবং অবধারিত।
২. কিয়ামত হঠাৎ উপস্থিত হবে। কিয়ামতের ভয়াবহ মুহূর্ত মানুষ হঠাৎই প্রত্যক্ষ করবে। তখন কাফিরদের চোখ বিস্ময়, ভীতি ও আতঙ্কে স্থির হয়ে যাবে।

৩. উদাসীনতা মানুষের বড় ক্ষতির কারণ। কাফিররা স্বীকার করবে যে তারা সত্য সম্পর্কে উদাসীন ও অসচেতন ছিল। এটি শিক্ষা দেয় যে, দ্বীন ও আখিরাতের ব্যাপারে গাফেল থাকা মারাত্মক অপরাধ।
৪. অন্যায় ও পাপের পরিণতি ভয়াবহ। তারা শুধু গাফেলই ছিল না; বরং নিজেদের ওপর জুলুম করেছে। কুফর, শিরক ও পাপাচার মূলত মানুষের নিজের ওপরই জুলুম।

৫. মৃত্যুর পর অনুতাপ কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তারা আফসোস করবে—‘হায়, আমাদের দুর্ভোগ!’ কিন্তু তখন এই অনুতাপ তাদের কোনো উপকার করবে না। তাই তাওবা ও সংশোধনের সুযোগ দুনিয়ার জীবনেই গ্রহণ করতে হবে।

সুতরাং এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, কিয়ামত এক অনিবার্য সত্য। তাই গাফেলতি ও পাপাচার ত্যাগ করে ঈমান, নেক আমল, তাওবা ও আল্লাহভীতির মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করাই একজন মুমিনের কর্তব্য। কিয়ামতের দিন যেন আফসোস করতে না হয়, সে জন্য আজই নিজেকে সংশোধন করা প্রয়োজন। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝার তাওফিক দান করুক। আমিন।

পবিত্র ঈদুল আজহা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০