৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ ৯৪
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে পৌঁছে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্যে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন খাতে আঞ্চলিক নেতৃত্বের অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো উদ্ভাবন থেমে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বকে পরিচালিত করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্রজন্মকে এখনই নিজেদের প্রস্তুত করতে হবে। সাহসের সঙ্গে নতুন চিন্তা ও উদ্ভাবন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০