কুলাউড়ার উন্নয়নে আমৃত্যু কাজ করতে চান : আলী আব্বাছ খান


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কুলাউড়ার উন্নয়নে আমৃত্যু কাজ করতে চান : আলী আব্বাছ খান
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ফুটবল) বর্ষিয়ান রাজনীতিবিদ । এডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলাউড়ার উন্নয়নে আমৃত্যু কাজ করতে চান।
দীর্ঘদিন থেকে তিনি কুলাউড়ার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সাথে যুক্ত ছিলেন। বিগত সময়ে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন। মানুষের ভালোবাসা ও দোয়ায় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখবো।
৯ ফেব্রুয়ারি সোমবার তিনি প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকী খান, জাতীয় পার্টি নেতা সৈয়দ আশরাফ আলী, ব্যবসায়ী মিশকাত মজিদ রুহিন, সমাজসেবক তোফায়েল চৌধুরী, জাতীয় পার্টি নেতা আহাদ মিয়া প্রমুখ।
নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেন, উপজেলার প্রতিটি স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
প্রতিবন্ধীসহ সকল শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ সরবরাহ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তোলা।
কর্মমুখী শিক্ষার প্রসারে ব্যবস্থা তথা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ। কুলাউড়ার স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কুলাউড়া হাসাপাতালকে আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক বৃদ্ধি এবং আঞ্চলিকভাবে রবিরবাজার । ব্রাহ্মণবাজার, বরমচাল ইত্যাদি স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
বেকার যুবকদের কর্মমুখী করার লক্ষে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেব। বিদেশে চাকুরির চাহিদা বিবেচনা করে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে যুগোপযোগী ট্রেডে প্রশিক্ষণ ব্যবস্থা করা।
ফ্রিল্যান্সিং ও আইসিটি কাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং দেশ ও প্রবাসে তরুণ-তরুণীদের জন্য ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
কুলাউড়া উপজেলার সকল সড়কের সংস্কার এবং প্রয়োজনীয় কাঠামোগত উন্নয়ন। কুলাউড়া শহর এবং উপজেলার অন্তর্গত অন্যান্য বাজারগুলির উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
আমি ক্ষমতা চাই না। আমি চাই সেবা করার সুযোগ। আসুন সবাই মিলে কুলাউড়াকে সুন্দর শান্তির জনপদ গড়ে তুলি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০