শ্রীনগরে পুকুর হতে আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
শ্রীনগরে পুকুর হতে আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর শাহজাহান শেখ(৫৫) নামের এক আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির নিকটের একটি পুকুর থেকে তারা মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক। নিহত শাহজাহান মদের নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলেন শাহজাহান। এদিন স্থানীয় এলাকায় তাকে অনেকে মদ্যপ অবস্থায় দেখতে পেলো পরে নিখোঁজ হন। শুক্রবার স্থানীয় কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসঁতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মৃত শাহজাহাননের স্ত্রী শিমা বেগম সহ কয়েকজন স্বজন বলেন, প্রায় নেশা করে বাড়ি ফিরতেন শাহজাহান। বৃহস্পতিবার সে আর বাসায় ফিরেনি। মরদেহ উদ্ধারের পরও মুখে মদের দুর্গন্ধ বের হচ্ছিলো। তার সাথে কারো শত্রুতা ছিলোনা বলে কারো বিরুদ্ধে তাদের অভিযোগ নেই।

শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) ইয়াসিন মুন্সি বলেন, পরিবার জানিয়েছে বিয়ের আগে থেকে নিহত শাহজাহান মদ্যপাণ করতো৷ মৃত্যুর বিষয়ে তার পরিবারের কোন অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করা হয়েছে, যেহেতু মৃত ব্যক্তির মুখে মদের অস্তিত্ব পাওয়া গেছে তাই ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০