সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে

চিকিৎসকদের পরামর্শে আজ শুক্রবারই (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।

এদিন সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসকে দেখতে সেখানে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন