ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া জেলা শাখার অধীনস্থ  সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সংরক্ষিত আসনের লড়াইয়ে অংশ নিচ্ছেন ছাত্রদল নেত্রী ডালিয়া

সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, মেয়াদ শেষ হওয়ায় জেলার ১২ উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটি এবং সেগুলোর অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি ও ১২টি পৌরসভার ১০৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০