সাতক্ষীরায় শোডাউনে ‘ইটপাটকেল নিক্ষেপ’, আটক ২


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ ১০
সাতক্ষীরায় শোডাউনে ‘ইটপাটকেল নিক্ষেপ’, আটক ২

সাতক্ষীরার সদর উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (১৯) ও ছাত্রলীগের সদস্য মো. মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে। মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আলিপুর এলাকায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ সময় শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরে তাঁদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে গিয়ে সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে এ ঘটনায় মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার কোনো বিষয় ঘটেনি বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আটক দুজন থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ আগে থেকেই এলাকায় নজরদারি করছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাঁদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, তাঁদের আটকের ঘটনাটি বিএনপির শোডাউনে বাধা দেওয়ার সঙ্গে সম্পর্কিত নয়; বরং একটি মামলার তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০