২০৩৯ সালে হবে ৩টি ঈদ, বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
২০৩৯ সালে হবে ৩টি ঈদ, বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

বিরল ও ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে আগামী ২০৩৯ সালে মুসলিমরা তিনটি ঈদ উদযাপন করবেন।

সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ এই তথ্য নিশ্চিত করেছেন। সাধারণত হিজরি ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারের চেয়ে প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। খবর গালফ নিউজের।

সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০৩৯ সালের শুরুতেই অর্থাৎ ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা (১০ জিলহজ ১৪৬০ হিজরি) উদযাপিত হবে। ইংরেজি বছরের ১২ মাস পূর্ণ হওয়ার আগেই চন্দ্র ক্যালেন্ডার তার চক্র সম্পন্ন করবে। একই বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা (১০ জিলহজ ১৪৬১ হিজরি) অনুষ্ঠিত হবে। এর অর্থ হলো, ২০৩৯ সালে একই পঞ্জিকাবর্ষে দুইবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা দুইবার আরাফাতের ময়দানে সমবেত হওয়ার সুযোগ পাবেন।

এই দুই কোরবানির ঈদের মাঝখানে ১৯ অক্টোবর উদযাপিত হবে ঈদুল ফিতর। ফলে ২০৩৯ সালটি হবে উৎসব ও ইবাদতের একটি অনন্য বছর। যেখানে একই সঙ্গে দুটি জিলহজ ও একটি রমজান মাস পূর্ণ হবে। হিজরি ও গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের এই মিলন প্রতি ৩৩ বছর অন্তর এমন পরিস্থিতির জন্ম দেয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১