মুন্সীগঞ্জে মহা-অষ্টমী স্নান উৎসব পালিত


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে মহা-অষ্টমী স্নান উৎসব পালিত

মুন্সীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহা-অষ্টমী (বারুণী) স্নান উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শহরের হাট লক্ষীগঞ্জ এলাকার বেড়িবাঁধসংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে এ উৎসব শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ ভক্তরা পাপ মোচনের আশায় নদীতে স্নান করেন।

মুন্সীগঞ্জে পূজার মধ্য দিয়ে শিব মন্দির উদ্বোধন

স্নান শেষে ভক্তরা পূজা-অর্চনায় অংশ নেন এবং পূর্বপুরুষদের উদ্দেশে মন্ত্রপাঠ করেন। উৎসবকে কেন্দ্র করে নদীর তীরে অস্থায়ী দোকানপাট বসে, এতে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

উৎসবের আয়োজকরা জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত স্নান কার্যক্রম চলে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দায়িত্ব পালন করেন।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই অমল চন্দ্র সরকার বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১