
আর্জেন্টিনার জার্সিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মেসি এদিন পুরো ম্যাচজুড়ে ছিলেন অপ্রতিরোধ্য। টরেন্টোর বিপক্ষে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট দিয়েছেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি আরেকটি নতুন রেকর্ডও গড়েছেন।
এরপর তিনি দারুণ বোঝাপড়া গড়েন স্পেনের সার্জিও রেগুইলিওনের সঙ্গে। সেই আক্রমণ থেকেই রেগুইলিওন নিজের প্রথম লিগ গোলটি করেন। তবে এই দুই অবদানেই থেমে থাকেননি মেসি। হেরনসরা যখন ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে, তখন তিনি রদ্রিগো ডি পলের সঙ্গে দারুণ সমন্বয় করেন। ডান দিক থেকে ডি পলের ক্রস পেনাল্টি স্পটে পৌঁছালে মেসি বাম পায়ের শটে গোলরক্ষক লুকা গাভরানের ডান পাশ দিয়ে বল জড়িয়ে দেন।
শাকিরা ও বার্না বয়ের যুগলবন্দিতে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’
আজকের গোলসহ মেসির ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯০৭। এই মৌসুমেও তিনি দুর্দান্ত ছন্দে আছেন। ১৩ ম্যাচে তার গোল ১০টি। এর মধ্যে ১১টি লিগ ম্যাচে ৯ গোল এবং বাকি ১টি গোল এসেছে কনকাকাফ চ্যাম্পিয়নশিপে, যেখানে তিনি খেলেছেন দুটি ম্যাচ।
আপনার মতামত লিখুন :