প্রথমবার ছাদখোলা বাসে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ ১৫৪
প্রথমবার ছাদখোলা বাসে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলার লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিয়ে আজ শনিবার (৪ এপ্রিল) দেশে ফিরেছেন তারা।

ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ৮টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে ছাদখোলা বাস প্রস্তুত ছিল তাদের জন্য।

সাফজয়ী এই ফুটবলারদের সংবর্ধনা জানানোর জন্য প্রস্তুত করা হয়েছে হাতিরঝিলের এম্ফিথিয়েটার। ছাদখোলা বাসে চড়েই হাতিরঝিলের এম্ফিথিয়েটারে যাচ্ছেন রোনান সুলিভান-মানিক মিয়ারা।

নেপালের নারী ফুটবল লিগে দল পেলেন সানজিদা আক্তার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গত আসরেও শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সেবার তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়নি।

যদিও ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার রীতি বাংলাদেশে এখন অনেকটাই পুরোনো। এর আগে নারী ফুটবল দলকে একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে, ছেলেদের দল এবারই প্রথম ছাদখোলা বাসের সংবর্ধনা পেল।

বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের যাবে ফুটবলারদের বহনকারী বাসটি। সেখানে তাদের জন্য আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।

সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের ফুটবল দল ঘোষণা

এর আগে বিমানবন্দরে নিজে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে স্বাগত জানান তিনি।

এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও অনেকে ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০