চমক নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
চমক নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি ৷ এই দুই ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছে ৩ তারকা পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার আব্দুল গফফার সাকলাইন। এশিয়া গেমসে ৩ ম্যাচের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রিপন মন্ডলও ডাক পেয়েছেন জাতীয় দলে।

ডিপিএলের ১ম দিনে দল পেয়েছেন ৭৯ ক্রিকেটার

ইমার্জিং এশিয়া কাপের সর্বশেষ আসরে চমক দেখিয়ে জাতীয় দলের ভাবনায় আসেন সাকলাইন। বিপিএলে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পেছনেও ভূমিকা আছে তার। অন্যদিকে, রিপন এর আগেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। তবে খেলার সুযোগ পাননি। তবে এবার তাসকিন, মুস্তাফিজ এবং রানার অনুপস্থিতিতে তার খেলার সম্ভাবনা রয়েছে বেশ।

বিসিবির ক্যাপ্টেনস কার্ড চালু, যেসব সুবিধা পাবেন অধিনায়করা

নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বেই খেলবে দল। পেস আক্রমনে রিপন-সাকলাইনকে সঙ্গ দেবেন সাইফুদ্দিন এবং শরিফুল ইসলাম। ইনজুরি শঙ্কা থাকলেও পারভেজ হোসেন ইমন আছেন স্কোয়াডে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেদেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১