বিসিবির ক্যাপ্টেনস কার্ড চালু, যেসব সুবিধা পাবেন অধিনায়করা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ
বিসিবির ক্যাপ্টেনস কার্ড চালু, যেসব সুবিধা পাবেন অধিনায়করা

অধিনায়কদের জন্য ক্যাপ্টেনস কার্ড চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মানিত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি।

জাতীয় দলের জার্সিতে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে।

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

বিসিবি সভাপতি তামিম বলেন, ‘ক্যাপ্টেনস কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএলসহ যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেক অধিনায়করা। এছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে, দেশে বা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বিসিবির মেডিকেল টিম সবসময় তাকে সাহায্য করবে।’

এসবের পাশাপাশি স্টেডিয়ামে ভিভিআইপি কার পার্কিংয়ের সুবিধা পাবেন ক্যাপ্টেনস কার্ডধারীরা। যারা এখনও খেলছেন, তারা অবসরে যাওয়ার পর হেলথ ইন্সুরেন্সের সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে।

বিসিবির নতুন অ্যাডহক কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বুলবুলের বিবৃতি

আশির দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের মোট ৩৩ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন।  যাদের মধ্যে ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৬ জন নারী অধিনায়ক। পুরুষ অধিনায়কদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল, মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, ফারুক আহমেদ, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন না।

নারী অধিনায়কদের মধ্যে কেবল রুমানা আহমেদ উপস্থিত ছিলেন। বিসিবি জানিয়েছে, যারা ছিলেন না, তারা যে কোনো সময়ই এই কার্ড গ্রহণ করতে পারবেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০