জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বড় সুখবর পেলেন সাইফ-তামিমরা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ ৮৮
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বড় সুখবর পেলেন সাইফ-তামিমরা

জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা। এই সংস্করণে ব্যাটহাতে আলো ছড়িয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে ভূমিকা রেখেছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। এবার সেটার পুরস্কার পেলেন তারা।

সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বড় লাফ দিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে পৌছে গেছেন তামিম। এছাড়াও উন্নতি হয়েছে সাইফ ও শেখ মেহেদীদের।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন তামিম। দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি করা এই ওপেনার তিন ম্যাচে করেছেন ১৪০ রান।

এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তামিম। নিজের ক্যারিয়ারে সেরা র‌্যাংঙ্কিংয়ের সঙ্গে বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে আছেন।

দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করা সাইফ হাসান লাফ দিয়েছেন ৯ ধাপ। তিনি উঠে এসেছেন ২৭ নম্বরে। এর বাইরে ব্যাটারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয় আর ৫ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে অবস্থান করছেন পারভেজ হোসেন ইমন।

বোলারদের মধ্যে ৪ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। তিনি উঠে এসেছেন ১৯ নম্বরে। ৮ ধাপ এগিয়ে রিশাদ হোসেন উঠে এসেছেন ২৬ নম্বরে। ৯ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ (৬৯)।

অন্যদিকে, সবচেয়ে বেশি ৮ ধাপ পিছিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি নেমে গেছেন ২৩ নম্বরে। ৩ ধাপ পিছিয়ে নাসুম আহমেদ আছেন ১৩ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে আছেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১