মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ নির্দেশনায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার (৩ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স জানায়, বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী আইপিএলের আগামী আসরের আগে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, মোস্তাফিজের পরিবর্তে কেকেআরকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বড় অংকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন এই দলটি। তবে সম্প্রতি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কথিত নিপীড়নের অভিযোগ তুলে ভারতের বেশ কিছু কট্টরপন্থী সংগঠন মোস্তাফিজকে আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। মূলত সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বিসিসিআই এই কঠোর নির্দেশনা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, সার্বিক পরিস্থিতি ও অস্থিরতার কথা বিবেচনা করে আমরা কেকেআরকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছি। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে তারা তাদের পছন্দমতো যেকোনো ক্রিকেটারকে দলে নিতে পারবে এবং সংস্থা থেকে এর প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।


আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১